চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন। শনিবার বেলা আড়াইটায় ঢাকায় নিজের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
জানা গেছে, নিজ বাসার বাথরুমে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মিয়াজী বাড়িতে। তার বাবার নাম মৌলভী আবদুল হামিদ এবং মায়ের নাম আয়েশা খাতুন।
তিনি ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।
২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
