নাটোর সদর হাসপাতালে১৭টি আধুনিক প্লাস্টিক বীন প্রদান
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নাটোর পৌরসভার পক্ষ থেকে ১৭ টি আধুনিক প্লাস্টিক বীন প্রদান করা হয়েছে।
গতকাল ১৯ অক্টোবর সোমবার দুপুর ১২টার সময় নাটোর পৌরসভার কার্যালয়ে নাটোর পৌরসভা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নাটোর আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণ স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব নাটোর শাখায় সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান এর নিকট ১৭টি আধুনিক প্লাস্টিক বীন হস্তান্তর করেন । এ সময় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভা নির্বাহী প্রকৌশলী ভারপ্রাপ্ত আকরামুজ্জামান , নাটোর পৌরসভার ট্যাক্স কালেক্টর জুলফিকুল হায়দার বাবু ,ও নাটোর পৌরসভা এ্যাসেসর কাজী শরিফুল ইসলাম সহ আরো অনেকে ।
