১২ অক্টোবর ২০২৬, গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা হলরুমে ফ্যামিলি কার্ডের প্রচার-প্রচারণা নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাহাউদ্দিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী এবং শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মো. জাহাঙ্গীর কবির। এ ছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্তি, বাদ পড়া, ভুল তথ্য প্রদান এবং ফ্যামিলি কার্ড-সম্পর্কিত সরকারের বিভিন্ন নীতিমালা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির কেন্দ্রীয় প্রেস ব্রিফিং অনলাইনের মাধ্যমে প্রজেক্টরে প্রদর্শন করা হয়।
