ঢাকা: গাজীপুর কালিয়াকৈরের শফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শফিপুর এলাকায় ইবনেসিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমে চার ইউনিট ও পরে দু’টি ইউনিট পাঠানো হয়। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা। তবে আগুনে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
