কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; sv:16.2.13.0.W30; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর ১০ মাস বয়সী অবুঝ শিশু রায়হানের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১:০০ টার দিকে স্থানীয় একটি খালের জমে থাকা কচুরিপানার ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে নিখোঁজ হয় রাসেল খানের ১০ মাস বয়সী শিশুপুত্র রায়হান। পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকার ফাঁকে ঘর থেকে উধাও হয়ে যায় শিশুটি। এরপর থেকে স্বজনরা আশপাশের পুকুর-ডোবাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
আজ সকাল ১১:০০ টার দিকে স্থানীয় খালের কচুরিপানার কাছ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে খালের ভেতরে কচুরিপানা সরিয়ে তল্লাশি চালানোর পর একটি বস্তার সন্ধান পাওয়া যায়। বস্তাটি খুলতেই ভেতরে শিশু রায়হানের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশকে খবর দেওয়া হয়।
১০ মাসের ফুটফুটে অবুঝ শিশুর এমন নৃশসং ও নির্মম পরিণতির খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। নিখোঁজ শিশুর বাবা-মায়ের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের কচুরিপানার ভেতর থেকে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। শিশুটিকে নৃশংসভাবে হত্যা করার পর লাশ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
