নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. মশিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. আরমান আলী খান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট নেওয়া হয়।
পরে বিকেলে নির্বাচনের ফল ঘোষণা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোস্তাক আলী।
নির্বাচনের ফল অনুযায়ী, সভাপতি পদে মাছ প্রতীকে মো. মশিয়ার রহমান ১২২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের শেখ শাহিনুর রহমান শাহীন পান ৭৬ ভোট।
চেয়ার প্রতীকের প্রার্থী মো. সাজ্জাদ আলম খান সজল পেয়েছেন ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে তালা-চাবি প্রতীকে মো. আরমান আলী খান ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ ভোট।
সহসভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকের মোহাম্মদ আলী খান ১১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের মো. ফিরোজ খান পেয়েছেন ৮৫ ভোট। এ
ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, যিনি ১৩২ ভোট পেয়েছেন; আব্দুর রহিম পেয়েছেন ১২৬ ভোট এবং আব্দুল্লাহ টিটো পেয়েছেন ১২২ ভোট। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী প্রার্থীদের বিএনপি-সমর্থিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিআলো/আমিনা