নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে তৈরি হওয়া অদ্ভুত একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এটি মহাবিশ্বে গ্রহ তৈরির প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে বলে দাবি করেছেন তারা। গ্রহটির নাম দেওয়া হয় ফিনিক্স প্ল্যানেট। এইচএস ০২০৯ প্লাস ০৮৩২ শ্বেতবামনের আলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা গ্রহটি শনাক্ত করেছেন। ইউনিভার্সিটি অব ওয়ারউইকের পদার্থবিদ্যার অধ্যাপক বরিস গ্যানসিক বলেন, নতুন এই গ্রহটি পুরনো সিস্টেমের কোনো বেঁচে থাকা অংশও নয়। এটি তার মৃত নক্ষত্রের উপাদান দিয়েই তৈরি হয়েছে। সূত্র : এনডিটিভি
