‘নারী’, এই ছোট্ট নামে নেপথ্যেই যেন একাধিক পরিচয়। কখনও তিনি সংসারের হাল ধরছেন, কখনও এগিয়ে চলেছেন লক্ষ্যের দিকে। আবার কখনও হয়ে উঠছেন অন্যের ভরসা। কখনও তিনি শক্তির, কখনও মমতার, আবার কখনও তিনি সৌন্দর্যের প্রতীক। আসলে প্রতিটি নারীর মধ্যেই রয়েছে একাধিক সত্তা। আর সেটিকেই উদ্যাপন করছে ‘সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস’। কোনও একটি পরিচয়ে সীমাবদ্ধ নয়, ‘সেনকো’ মনে করেন নারী হলেন ‘অপরূপা’।
জনপ্রিয় গয়না প্রস্তুতকারী এই সংস্থা তাঁদের বিজ্ঞাপনে এটাই বোঝাতে চেয়েছেন যে, নারীদের ‘অপরূপা’ হওয়ার জন্য যে অসাধারণ কোনও কৃতিত্বের অধিকারী হতে হবে, এমনটা নয়। সমাজের চোখে সাফল্যের কোনও নির্দিষ্ট মাপকাঠিতে উত্তীর্ণ হওয়াও জরুরি নয়। কারণ একজন নারীর পরিচয় শুধুমাত্র তাঁর পেশা, সামাজিক অবস্থান বা জীবনে কিছুর অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। সংসার সামলানো গৃহবধু থেকে শুরু করে নিজের ভবিষ্যতের জন্য একজন লড়াই চালিয়ে যাওয়া একজন শিক্ষার্থী, প্রত্যেকের জীবনেই রয়েছে নিজস্ব লড়াই, স্বপ্ন এবং স্বতন্ত্র এক গল্প। আর এই গল্পগুলিই তাঁদের করে তুলছে অপরূপা। এ বার পুজোয় ‘সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস’-এর বিজ্ঞাপনে ফুটে উঠেছে তেমনই কিছু ‘অপরূপা’দের গল্পই।
‘প্রতিটি নারী, নিজের রূপে অপরূপা’, এই বার্তা মনে করিয়ে দেয় যে, ‘অপরূপা’ কোনও নির্দিষ্ট পরিচয় নয়। কোনও বিশেষ অর্জনের শিরোপাও নয়। এটি নিজের সত্তাকে চিনে নেওয়ার একটি অনন্য ভাবনা।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি 'সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস'-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
