জামালপুরে বাজি ধরে জীবিত শালিক খাওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->জামালপুরের মাদারগঞ্জে ৫শত টাকা বাজি ধরে জীবিত শালিক পাখি হাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালের দিকে সাদুল্লাহ মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি বাজারে একটি শালিক পাখিকে জীবিত অবস্থায় খাবে বলে স্থানীয় কয়েক জনের সঙ্গে ৫শত টাকা বাজি ধরে। এক পর্যায়ে সে একটি জীবিত শালিক পাখিকে কাঁচা চিবিয়ে খেয়েও ফেলে।
আরও পড়ুন
বুধবার সকালে তার এই জীবিত পাখি খাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে দুপুরে তার নিজ বাড়ি থেকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে জীবিত পাখি খাওয়ার অপরাধে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার সাদুল্লাহ পেশায় একজন অটোরিক্সা চালক।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, 'আজ দুপুরে সাদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং শেরপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। শেরপুর বন বিভাগের কর্মকর্তারা আমাদের এখানে আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে সাদুল্লাহ যাদের সঙ্গে বাজি ধরেছিলো তাদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
আসমাউল আসিফ/আজহার/
আরও পড়ুন
রূপগঞ্জে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ দপ্তরির বিরুদ্ধে
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত
-->নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওঠেছে একই বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিক্ষার্থীর মা সাহেরা বেগমের লিখিত অভিযোগে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা কমপ্লেক্সে অবস্থিত মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সবুজ ফরাজী (৪২) মাহমুদাবাদ গ্রামের বাসিন্দা। পঞ্চমবারের মতো গত ১১ অক্টোবর একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী টিফিনের সময় বেসিন থেকে খাবার পানি নিয়ে আসতে গেলে তাকে একা পেয়ে সে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন। ঘটনাটি অন্য শিক্ষার্থীরা হঠাৎ দেখে ফেলে। ওইদিনের মধ্যেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা ১২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
২০২২ ও ২০২৪ সালে সবুজ ফরাজী একই কায়দায় আরও চার শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ ওঠেছে। তখন ওই অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের নেতারা সবুজ ফরাজীর পক্ষ নিয়ে অভিযোগকারীদের শাসিয়ে দেন।
তৎকালীন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করেন। কিন্তু সবুজ ফরাজীর প্রতিবন্ধী ছেলের ভরণপোষণের দিক বিবেচনা করে তখনকার মতো তাকে ক্ষমা করে দেওয়া হয়।
জানা যায়, অভিযুক্ত সবুজ ফরাজীর পক্ষে যৌন নিপিড়নের শিকার শিক্ষার্থীর মাকে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা দেওয়ার প্রস্তাব করা হয়। এ টাকা সাহেরা বেগম নিতে অস্বীকার করায় অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।
মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন বলেন, শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে তদন্ত চলছে। তদন্ত কাজ যেন ব্যাহত কিংবা প্রভাবিত না হয় সেজন্য আমার কিছু বলা ঠিক হবে না। তবে তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
রূপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তা নাজমুন নাহার বলেন, এই ঘটনার অভিযোগে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কাজ করছে। প্রাথমিকভাবে শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
রুবেল শিকদার/খাদিজা রুমি/
আরও পড়ুন
অনির্দিষ্টকালের সাজেক সড়ক অবরোধ বৃহস্পতিবার থেকে
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: খবররের কাগজ
-->জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার মধ্যেই আবারও সাজেক সড়কে বৃহস্পতিবার (১৫ অক্টােবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ নিয়ন্ত্রিত সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।
সাজেক থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়া বন্ধসহ তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে নতুন করে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন দুটি।
বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ অবরোধের ঘোষণা দেন সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
আরও পড়ুন
বিবৃতিতে অভিযোগ করা হয়, প্রশাসনের আশ্বাসের পরও তিন দফা দাবি বাস্তবায়ন করা হয়নি। সাজেকের বিভিন্ন এলাকায় জেএসএসের সশস্ত্র সদস্যদের অবস্থান এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। কিন্তু পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় আগামীকাল সকাল ৬টা থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত রবিবার সকাল ৬টা থেকে দীঘিনালার জোড়াব্রিজ-সাজেক সড়কে অবরোধ শুরু করে সংগঠন দুটি। সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে আটকা পড়েন স্থানীয় বাসিন্দা ও প্রায় সাড়ে ১২শ পর্যটক। পরে প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
তবে অবরোধ প্রত্যাহারের পরও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ১১ অক্টোবর সন্ধ্যা ৭টায় জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে সাজেক পর্যটনকেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। একই সঙ্গে ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে অবস্থানরত পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের নির্দেশনা মেনে পর্যটকেরা সাজেক ত্যাগ করায় বর্তমানে পর্যটনকেন্দ্রটি পর্যটকশূন্য। এর মধ্যেই আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে পাহাড়ি সংগঠন দুটি।
জিয়াউর রহমান/রিফাত/
আরও পড়ুন
টিকটক ফ্যান্টাসিতে বাড়ি ছেড়েছিল কুমিল্লার ৪ স্কুলছাত্রী
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: খবরের কাগজ
-->কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী টিকটকের ফ্যান্টাসিতে নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
উদ্ধার করা স্কুলশিক্ষার্থীর মধ্যে তিনজন পঞ্চম শ্রেণি এবং একজন তৃতীয় শ্রেণির। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এর কাল্পনিক জীবনধারার ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে তারা একযোগে বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
আরও পড়ুন
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলেও ক্লাসে উপস্থিত হয়নি। বিষয়টি ওইদিন বিকেলে স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা কুমিল্লা জেলার পুলিশ সুপারকে জানান। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধানে নামে।
স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং নিখোঁজ শিক্ষার্থীদের ছবিসহ সারাদেশের সব থানায় বার্তা পাঠায়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অনুসন্ধান চলাকালে গত ১২ অক্টোবর রাত দুইটার দিকে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে ওই চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শিক্ষার্থীদের বয়স আট থেকে ১২ বছরের মধ্যে।
পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নানা তথ্য উঠে আসে। পুলিশকে শিক্ষার্থীরা জানায়, তারা পড়াশোনার প্রতি তেমন আগ্রহী ছিল না। নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতো এবং টিকটকে ভিডিও আপলোড করতো। টিকটক ও বিভিন্ন মাধ্যমে অপরিচিত একাধিক তরুণের সঙ্গে তাদের সখ্য তৈরি হয়, যদিও তাদের প্রকৃত নাম-ঠিকানা তারা জানতো না।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল ধারণা ও ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন ও উপার্জনের উদ্দেশে তারা বাসা থেকে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ও অলঙ্কার নিয়ে বেরিয়ে পড়ে। বাসা থেকে বের হয়ে কুমিল্লার টাউন হল সুপার মার্কেটে চার হাজার টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করে শিক্ষার্থীরা। সেই টাকা নিয়ে তারা প্রথমে ঢাকায় যায়। তবে ঢাকায় যাওয়ার পর পরিকল্পনা সফল না হওয়ায় ওই দিনই তারা এক শিক্ষার্থীর দাদা বাড়ি চুনারুঘাটের উদ্দেশে রওনা দেয় তারা।
জেলা গোয়েন্দা শাখা ইতোমধ্যে বিক্রি করা মোবাইল ফোন এবং সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
জহির শান্ত/খাদিজা রুমি/
আরও পড়ুন
শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত
-->চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে আজিম (৪০) নামের একজন নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ছত্রাজিতপুর বাজারে এই দুর্ঘটনায় ঘটে।
নিহত আজিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টকনা গ্রামের হাসানুর রহমান হাসানের ছেলে।
আরও পড়ুন
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মতিউর রহমান জানান, সকালে ছত্রাজিতপুর বাজারে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিম গুরুত্ব আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।
আসাদুল্লাহ/খাদিজা রুমি/
