ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর প্রটোকল ভঙ্গ করে তার দিকে ঝুঁকে এগিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন। এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ করে তার দিকে ঝুঁকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এরপরই তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। পরে সেখান থেকে রাজশাহীতে যান। রাজশাহীর কর্মসূচি শেষে রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি।
এটিভি/এসআইআর
