যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছেন লেখক, সাংবাদিক ও কলামিস্ট আনিসুল হক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
বিজ্ঞাপন
পোস্টে তিনি লেখেন, শান্তির নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে জেএফকে এয়ারপোর্টে ভারবাল আক্রমণের তীব্র নিন্দা জানাই।
বিক্ষোভ দেশের ভেতরে করা ভালো উল্লেখ করে তিনি লেখেন, দেশের গণ্ডগোল বা রাজনীতি দেশের বাইরে টেবিলে বা কাগজে বা কূটনৈতিকভাবে করুন।
বিজ্ঞাপন
তিনি আরও লেখেন, গত ১২ অক্টোবর নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের (কিছু সংবাদমাধ্যম আওয়ামী লীগ সমর্থক বলে উল্লেখ করেছে) মৌখিক হেনস্তা ও স্লোগানের ভিডিও ছড়িয়ে পড়েছে। তার উদ্দেশে ‘terrorist’ ও ‘গণতন্ত্র ধ্বংস’, ‘পুলিশ হত্যা’, ‘লাখ লাখ মানুষ গ্রেফতার’ ইত্যাদি অভিযোগে চিৎকার করা হয়েছে। ইউনূস দোহা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে এসেছিলেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসকে উদ্দেশ্য করে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে চিৎকার করছেন। এ সময় তাকে ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি এখানে কেন এসেছেন) বলতে শোনা যায়।
জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার জাগো নিউজকে জানান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর নেতৃত্বে বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল ও যুবলীগ নেতা সাগরসহ অন্যরা।
বিজ্ঞাপন
তানভীর কায়সার বলেন, ড. ইউনূসের নিউইয়র্কে আসার খবর আগে থেকেই আমাদের জানা ছিল। তাকে প্রশ্নের মুখোমুখি করতে এবং বাংলাদেশের বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা বিমানবন্দরে গিয়েছিলাম।
এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
