ছাতকে নারী নির্যাতন মামলার আসামি আফজাল হোসেন (২৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের রুসমত আলীর ছেলে।
পুলিশ জানায়, আফজাল হোসেন ছাতক থানার মামলা নং-১২, তারিখ ০৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০০৩)-এর ৯(১) ধারার মামলার আসামি।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে ছাতক থানা থেকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
