সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট ‘২৬ উদ্ভোধনী অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও খেলার প্রধান অতিথি লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, খেলাধুলা তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে,সকল প্রকার অপরাধ থেকে দূরে রাখে, সবচেয়ে বড় কথা শরীরকে সুস্থ ও সবল রাখে। বর্তমান তরুণসমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে,তাই প্রধান মন্ত্রী তারেক রহমান তরুণদের ভালো কাজে সময় ব্যয় করতে সারাদেশে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দিয়েছেন। তিনি সকল তরুণদের এই খেলা অংশগ্রহণ ও উপভোগ করার আহবান জানান।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে বাড়বকুণ্ড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯ টি দল গঠনের মধ্যদিয়ে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে।
- Advertisement -
বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী খেলার বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মো. মোবারক আলী মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, জেলা যুবদলের নেতা লোকমান হোসেন রাকিব,উপজেলা যুবদলের সভাপতি মো. সাহাবুদ্দিন রাজু,বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, একেএম নুর নেওয়াজ মাস্টার,উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. ইলিয়াছ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোজাহের উদ্দীন আশরাফ,পৌর বিএনপি নেতা ও কাউন্সিল প্রার্থী মো. সহিদুল্লাহ ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি মো. জিয়াউদ্দিন জিয়া,উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সানন্দ ভট্রাচার্য্য সাগর,সেচ্ছাসেবক দলের নেতা মো. আজাদ,বিএনপি নেতা খোরশেদ আলম, রেজাউল করিম, আবু তাহের মেম্বার,মো. সেলিম রানা মেম্বার,যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম,সেক্রেটারী একরামুল হক, মেজবাহ উদ্দিন, আবুল খায়ের সহ ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

