নিরাপদ ও আনন্দময় দূর্গাপূজা অনুষ্ঠিত করার জন্য সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই, লেখক ও রাজনীতি বিশ্লেষক ড. ফাহাম আব্দুস সালাম।
তিনি বলেন,“বাংলাদেশে আওয়ামী আমলে একটা ভয় কাজ করতো যে দূর্গাপূজা এলে এই বুঝি একটা গ্যাঞ্জাম লাগবে। এই শয়তানিটা আওয়ামীরাই করতো এবং এটাই ছিল তাদের রাজনীতি।”
বুধবার (২১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফাহাম আব্দুস সালাম বলেন, “বাংলাদেশে আওয়ামী আমলে একটা ভয় কাজ করতো যে দূর্গাপূজা এলে এই বুঝি একটা গ্যাঞ্জাম লাগবে। বাংলাদেশের সাধারণ মুসলমান কখনোই এই পর্যায়ের সাম্প্রদায়িক ছিল না যে হিন্দুরা পূজা করতে পারবে না। এই শয়তানিটা আওয়ামীরাই করতো এবং এটাই ছিল তাদের রাজনীতি। আমরা যারা নাইন এলেভেন পার করেছি পরিণত বয়সে-সারা দুনিয়ার সব মুসলমানের মধ্যে এই ভয়টা কাজ করে। না জানি কোথায় গ্যাঞ্জাম লাগলো? সেই দিক থেকেই একটা নিরাপদ ও আনন্দময় দূর্গাপূজা অনুষ্ঠিত করার জন্য সরকারকে ধন্যবাদ। বাংলাদেশের সাধারণ মানুষকে ধন্যবাদ।”
হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, “আশা করি আপনারা অনুধাবন করবেন যে আওয়ামী লীগ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই। তারা আপনাদের ব্যবহার করেছে। এই দেশের মুসলমানরা এত খারাপ না যে আপনাদের আলাদা করে ভয় পেতে হবে। আপনারা নিশ্চিত থাকুন যে হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা সবাই প্রায় সমান পর্যায়ের চুতিয়া।”
ফাহাম বলেন, “আপনাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিএনপি ও আমাদের সাইডের প্রতিটি রাজনৈতিক দল বেশি রক্ষা করবে। আমরা একটা নতুন চ্যাপ্টারে প্রবেশ করেছি। ধর্মীয় সহিষুতা বৃদ্ধি পাবে। আপনারা সত্যের পথে থাকুন - বিএনপির পক্ষে থাকার কোনো দরকার নাই। আমরাও চেষ্টা করছি। এখনও সফল বলা যাবে না। কিন্তু আমাদের নিয়ত ঠিক আছে। ৫ই অগাস্ট শেষ না, শুরু।”
