
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
নদিয়ার শান্তিপুরের ফুলিয়া রঙ্গমঞ্চে রবিবার গভীর রাতে সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতে স্টলের মধ্যে থাকা বিদ্যাসাগরের ছবির একাংশ পুড়ে যায়।অভিযোগ, নির্ধারিত স্থানে স্টল করতে বাধা দিয়ে জোর করে সরিয়ে দেওয়া হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে, এমনই দাবি স্থানীয় সিপিএম নেতাদের। ইতিমধ্যেই হামলাকারীদের মধ্য থেকে একজনকে হাতেনাতে ধরা হয়। তার নাম অভিজিৎ ভট্টাচার্য। পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। বুকস্টল ভাঙচুরের প্রতিবাদে সিপিএম কর্মীরা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান। এ বিষয়ে অবশ্য বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
