কিছুদিন আগেই ইনস্টাগ্রাম-এ অ্যাকাউন্ট খুলেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেখানে। সম্প্রতি বাড়ির বারান্দায় বসে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তবে ভিডিওর চেয়ে স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে তার মজার কথোপকথনই এখন বেশি নজর কেড়েছে।
নীল কুর্তা ও সাদা পায়জামা পরে হলুদ রঙের ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায় সাইফকে। তার সঙ্গে ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন আরও কয়েকজন সংগীতশিল্পী। বারান্দাতেই গানের জন্য সুন্দর করে জায়গা সাজিয়েছিলেন অভিনেতা। ভিডিওর ক্যাপশনে সাইফ লেখেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।’
ভিডিওটির মন্তব্যের ঘরে কারিনা লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’
আরও পড়ুন
স্ত্রীর এমন প্রশংসার জবাবে সাইফ লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’ তাদের এই কথোপকথনে নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, নজর লাগার ভয় রয়েছে সাইফেরও।
২০১২ সালে বিয়ে করেন সাইফ ও কারিনা। এর আগে পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। এই দম্পতির দুই ছেলে, তৈমুর আলী খান ও জেহ আলী খান।
এদিকে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে আগের সংসারে সাইফের আরও দুই সন্তান রয়েছেন। তারা হলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান ও অভিনেতা ইব্রাহিম আলী খান।
ডিএ
