বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।
রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
আইজিপি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি আপনার আমার সবার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। আর সব কিছুর মূলে আমাদের বেকারত্ব, প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের সঙ্গে যোগ হচ্ছে।
তিনি বলেন, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ও কিশোর গ্যাং নির্মূলের ব্যাপারে আপনার অবশ্যই পুলিশকে সহযোগিতা করবেন।