চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলঘাটা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক এ ঘটনায় পরিবার দুটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ হারিয়ে পরিবার দুটি চরম দুর্ভোগে পড়েছে। ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
The post সাতকানিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার, পুড়ে ছাই বসতঘর appeared first on ভোরের চেতনা.
