স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জামালপুর জেলায় ইতোমধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান,জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার,৯৪৫ কিলোওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুরে ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার সিস্টেম নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তিনি আরোও বলেন, নেট মিটারিংয়ের আওতায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জামালপুর এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া,ব্যাক্তি পর্যায়ে আর্থিক সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলে উদ্যোক্তাদের সহযোগিতায় সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা যাবে বলেও জানান তিনি। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
The post জামালপুরে ৩ হাজার,৯৪৫ কিলোওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন first appeared on দৈনিক আজকের জামালপুর.
