মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে। এর আগে আজ সকালে ইশরাক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি।
সম্প্রতি রাজধানীতে নিজেই দলবল নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক। এসময় তার হাতে নিজের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দেখা যায়। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এ অবস্থায় রোববার (১৮ অক্টোবর) তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর একদিন পর আজ পদত্যাগ করতে যাচ্ছেন ইশরাক হোসেন।
