জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নীলফামারীর পুলিশ লাইন্স একাডেমি। প্রতিষ্ঠানটি বাংলা মাধ্যমের সহকারী শিক্ষক (গণিত) পদে দুজনকে নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারী।
পদের নাম: সহকারী শিক্ষক (গণিত), বাংলা মাধ্যম।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। তবে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
চাকরির ধরন: পূর্ণকালীন।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২২ থেকে ৪০ বছর।
কর্মস্থল: নীলফামারী সদর।
বেতন: দশম গ্রেড অনুযায়ী।
অন্যান্য সুযোগ-সুবিধা: ছয় মাস থেকে এক বছরের শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা অনুযায়ী দশম গ্রেডের সুবিধা দেওয়া হবে। পাশাপাশি ১৫ শতাংশ বাড়িভাড়া, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট, ১০ শতাংশ প্রভিডেন্ট ফান্ড এবং প্রতিষ্ঠান থেকে ৫ শতাংশ আউটফিট ভাতা পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও বিষয়ের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। বিস্তারিত শর্ত ও আবেদনসংক্রান্ত নির্দেশনা মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬।
