
মুসকান রস্তোগী ও সাহিল শুক্লাকে ফাঁসির সাজা Eisamay.com
Published on
:
1 min read
Big Breaking: উত্তরপ্রদেশের মিরাটে শোরগোল ফেলা রোমহর্ষক নীল ড্রাম কেসে সাজা শোনাল আদালত। সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মুসকান রস্তোগী ও সাহিল শুক্লাকে ফাঁসির সাজা শুনিয়েছেন জেলা ও দায়রা আদালতের বিচারপতি অরবিন্দ কুমার মিশ্র।
২০২৫ সালের ৪ মার্চ মার্চেন্ট নেভি কর্মী সৌরভ রাজপুতের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে। পুলিশি তদন্তে উঠে আসে, নিজের স্বামী সৌরভকে খুন করেছে খোদ মুসকান ও তাঁর বয়ফ্রেন্ড সাহিল। শুধু তাই নয়, নৃশংস ভাবে হত্যার পরে সৌরভের দেহ কুচি কুচি করে কেটে বাড়ির উঠোনে রাখা নীল ড্রামে লুকিয়ে রাখে তারা। সিমেন্ট দিয়ে ঢালাই করে তাতে ঢেকে দেওয়া হয় দেহাংশ। সেই ঘটনার প্রায় দুই বছরের মাথায় সাজা ঘোষণা করল আদালত।
বিস্তারিত আসছে...
