রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে এবং মস্কোকে আলোচনার টেবিলে রাখতে এ পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে যুদ্ধ শেষ করতে না চাওয়ার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে। আলজাজিরার খবরে বলা হয়, কার্যকর হওয়ার কয়েক দিন আগে রাশিয়ার ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে ঠেলে দিতে চান না তিনি। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির এক অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা শিথিলের ফলে ইউক্রেন ক্ষতিগ্রস্ত হবে এবং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বাড়বে। তিনি পুতিনকে আগ্রাসনকারী আখ্যা দিয়ে বলেন, ইউক্রেনের ভূখ- দখল ও বেসামরিক মানুষ হত্যার দায় তার। অন্যদিকে ট্রাম্পের অভিযোগ, রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চাইলেও জেলেনস্কির কারণে তা সম্ভব হচ্ছে না।
