আটকের এক দিন পর সিজেপির অভিজিৎ দীপকেকে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লি আদালত।
শনিবার (১৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,দিল্লির একটি আদালত শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন। নির্বাচনে জালিয়াতির অভিযোগে চলমান প্রতিবাদের অংশ হিসেবে ‘তিরঙ্গা মার্চ’ নিয়ে কনট প্লেসের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। এর এক দিন আগে তাকে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়।
