নতুন রূপে রোজা পারমিতা দে। এতদিন তাঁকে দর্শক পর্দার ওপারে দেখেছেন। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন। এবার তিনি ক্যামেরার পিছনে থেকে কাজ করবেন। পরিচালক হিসেবে ডেবিউ করলেন পুজোর আগে।
রোজা পারমিতা দে পরিচালকের বসেই একটি জনপ্রিয় গয়নার ব্র্যান্ডের পুজোর বিজ্ঞাপনের পরিচালনা করলেন। তুলে ধরলেন মা এবং সন্তানের সম্পর্ক। মায়ের আত্মত্যাগ এবং সন্তানের ভালবাসা তাঁর পরিচালনায় এক অনন্য রূপ পেল যেন।
এদিন তিনি তাঁর প্রথম পরিচালনার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, "আমি ভীষণই উত্তেজিত আমার ডিরেক্টোরিটাল ডেবিউ ঘোষণা করার জন্য। এই গল্পটা আমার কাছে খুবই বিশেষ। গল্পটা লিখেছি এবং পরিচালনা করেছি আমিই একটি জনপ্রিয় গয়নার ব্র্যান্ডের জন্য। শুধু তাই নয়, এই গল্পটি আরও একটু বিশেষ হয়ে উঠেছে, কারণ এটার হাত ধরেই আমার বিজ্ঞাপন ফিল্ম কোম্পানি ফানুস ফিকচার এর পথচলা শুরু হল। এতে আমার আদরের অরণ্যও আছে।"
অর্থাৎ এই বিজ্ঞাপনের হাত ধরে রোজা পারমিতা দে যে কেবলই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন সেটাই নয়, তিনি তাঁর বিজ্ঞাপন বানানোর কোম্পানিও শুরু করলেন। এক সঙ্গে দুটো নতুন পথ চলা শুরু করলেন।
প্রসঙ্গত, দর্শকরা রোজা পারমিতা দেকে যত কাণ্ড কলকাতাতেই, হইচই আনলিমিটেড, ককপিট, কাটমুণ্ডু, ইত্যাদির মতো ছবিতে কাজ করেছেন। এছাড়া মডেলিংও করেন তিনি। সবটা মিলিয়েই টলিউডের অতি পরিচিত মুখ রোজা। এবার এই ইন্ডাস্ট্রি সাক্ষী থাকবে তাঁর নতুন পথ চলার।
https://youtu.be/3cMTTodLuk0?si=WCXeQazB0mJ_2r2S
