খুলনা মহানগরীতে সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনের দুটি কোম্পানি। এ বিষয়ে কোম্পানি দুটির প্রতিনিধিদল সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগর ভবনে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে মতবিনিময় করেছে।
প্রতিনিধিদল দুটি হলো নানজিং সি হোপ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং এবং সিনোটেক বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেড।
মতবিনিময়কালে কোম্পানি দুটির প্রতিনিধিরা খুলনা মহানগরীতে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এ সময় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তাদের এ আগ্রহকে স্বাগত জানান। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নানজিং সি হোপ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ঝু ঝাওগুয়াং, সিনোটেক বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লি লিহুয়া এবং চীন সরকারের বাংলাদেশস্থ বিজনেস ম্যানেজার শেখ ইমরান সৌরভ উপস্থিত ছিলেন।
ইএন/এসএ
