সংবাদ বিজ্ঞপ্তি · ২৫ অক্টোবর, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন
সিলেটে খুন হওয়া বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশের মা পিযুষ রানী দাশের (৭৫) শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর সুবিদবাজার বনকলা এলাকার নিজ বাসায় তার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।
পিযুষ রানী দাশের জামাতা ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত পৌনে ৯ টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ অক্টোবর ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিযুষ রানী দাশ মারা যান। ওই দিনই চালিবন্দর মহাশ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বিজ্ঞপ্ততে আরও উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় নিজ বাসার সামনে বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। তার মৃত্যুর প্রায় এক বছর পর বাবা রবীন্দ্র কুমার দাশ মারা যান।
গুগলে আমাদের খবর পেতে
