
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
রবিবার নন্দীগ্রামে কাণ্ডপসরা এলাকায় পচাগলা দেহ উদ্ধার এক বৃদ্ধের। মৃতের নাম সুশান্ত মাইতি (৬৫)। পরিবার সূত্রে খবর, গত দেড় বছর ওই বৃদ্ধ তাঁর বড় মেয়ের বাড়িতেই থাকতেন। ষষ্ঠীর দিন নিজের ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হন তিনি।তার পরেই রহস্যজনক ভাবে তিনি নিখোঁজ হন। এ দিন কাণ্ডপসরা এলাকায় একটি মাঠ থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। কী কারণে এবং কখন মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নন্দীগ্রাম থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
