স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা করা এবং ধূমপান এড়িয়ে চলা, সুস্থ থাকার জন্য এই অভ্যাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নিয়মিত জিমে গেলেই যে হৃদ্যন্ত্র সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, এমনটা নয়।
অফিসের দৈনন্দিন কিছু অভ্যাস অজান্তেই বাড়িয়ে দিতে পারে হৃদ্রোগের ঝুঁকি। দীর্ঘক্ষণ বসে কাজ করা, অতিরিক্ত মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুমের অভাব শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোন কোন অভ্যাস ক্ষতি করছে শরীরের?
১. সারাদিন এক জায়গায় বসে থাকা: জিমে ৩০-৪৫ মিনিট ব্যায়াম করলেও বাকি সময় দীর্ঘক্ষণ বসে কাটালে শারীরিক নিষ্ক্রিয়তার ঝুঁকি থেকেই যায়।
২. বিরতি না নেওয়া: একটানা মিটিং বা কম্পিউটারে কাজ করার সময়ে চেয়ার ছেড়ে ওঠা জরুরি। মাঝেমধ্যে হাঁটুন। দুই থেকে পাঁচ মিনিট হাঁটাচলা করা জরুরি৷
৩. কাজ করতে করতেই খাওয়া: কম্পিউটারের সামনে বসে ইমেল দেখতে দেখতে খাবার খেলে খাওয়ার পরিমাণের দিকে নজর কমতে পারে। তাই বিরতি নিয়ে মন দিয়ে খাওয়ার অভ্যাস করুন।
৪. অফিসের চাপ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া: দীর্ঘদিনের মানসিক চাপ ঘুম ও শরীরের উপর প্রভাব ফেলতে পারে। কাজের পরে বিশ্রামের সময় রাখুন।
৫. কাজের জন্য ঘুম কমানো: পর্যাপ্ত ঘুম না হলে সামগ্রিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। নিয়মিত ঘুমের সময় বজায় রাখুন।
৬. শরীরচর্চার নামে ভারসাম্য হারানো: জিমের রুটিনের কারণে পরিবার, বন্ধু বা নিজের পছন্দের কাজের জন্য সময় না থাকলেও সমস্যা তৈরি হতে পারে।
হৃদ্যন্ত্র সুস্থ রাখতে শুধু ব্যায়াম নয়, সারাদিনের অভ্যাসেও নজর দেওয়া প্রয়োজন।
