চৌগাছা (যশোর) প্রতিনিধি: মোঃ আবু বকর
যশোরের চৌগাছায় মিনি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিথিলা (১৫) নামে এক কিশোরী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার টালীখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত মিথিলা চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের বাসিন্দা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে আরাধ্যা রেস্টুরেন্টে যাওয়ার পথে টালীখোলা এলাকায় একটি মিনি পিকআপের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি মিথিলা চালাচ্ছিলেন। তাঁর মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে।
সংঘর্ষে নয়ন ও মিথিলা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
আহত মিথিলাকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ জাতীয় আরো খবর..
