চীন সফরে গিয়ে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ কিম জং উনের
উত্তর কোরীয় নেতা কিম জং উন চীন সফর করে দেশটির কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
চীন সরকার জানিয়েছে, কিম শনিবার লিয়াও নিং প্রদেশের দান্ডং সফর করেন। এসময়, পলিটব্যুরো স্থায়ী কমিটির সদস্য এবং দলের চতুর্থ সর্বোচ্চ কর্মকর্তা ওয়াং হুনিং তাকে স্বাগত জানান।
গত বছরের সেপ্টেম্বরের পর এটিই ছিল কিমের প্রথম চীন সফর।
যুদ্ধে চীনের অংশগ্রহণের ৭৬ বছর পূর্তি উদযাপনের একদিন আগে রবিবার কিম কোরীয় যুদ্ধ বিষয়ক একটি জাদুঘর পরিদর্শন করেন।
ওয়াং'এর সঙ্গে আলোচনার সময় কিম, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে। তিনি আশা প্রকাশ করেন যে, উত্তর কোরিয়া চীনের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব বজায় রাখবে এবং বাস্তব সহযোগিতা প্রসারিত করবে।
ওয়াং এটি বলেন বলে জানা গেছে যে, বেইজিং পিয়ংইয়ং'এর সঙ্গে কৌশলগত যোগাযোগ ও সহযোগিতা বাড়াবে এবং উভয় দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত স্বার্থ রক্ষার জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করবে।
পর্যবেক্ষকদের মতে, নভেম্বরে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা সামনে রেখে উত্তর কোরিয়া চীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।