সংবাদ · সাধারণ
অসচ্ছল ও মেধাবীর মাঝে সহায়তার চেক বিতরণ
১৮/১০/২০২৬

নরসিংদীতে অসচ্ছল, দুস্থ ব্যক্তি এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান দেওয়া হয়।শনিবার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ে এ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, হিসাবরক্ষক রোমান মিয়া ও সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথিরা দুস্থ ও অসহায় ৭১ জনের হাতে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা এবং ১০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তা বাবদ ১ লাখ ৪৫ হাজার টাকার চেক তুলে দেন।
মূল প্রতিবেদনে যান ↗