- Anandabazar
- Ananda Utsav
- Myths
- Remove broken items for Lakshmi's blessings dgtl
ঘরের জানলা বা দরজার কাচ ভেঙে গেলে তা ঘর থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ প্রাচীন কাল থেকেই বিশ্বাস করা হয়, ভাঙা কাচ গৃহস্থ বাড়িতে অশুভ শক্তি ডেকে আনে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ২১:৩৬
০১ / ১০
সামনেই কোজাগরী লক্ষ্মীপুজো। পুরাণ মতে মনে করা হয়, দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে নেমে আসতে পারে সুখ ও সমৃদ্ধি। কিন্তু তার জন্য মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। তাই আজই আপনার ঘর থেকে সরিয়ে ফেলুন এই সমস্ত জিনিসপত্র।
০২ / ১০
বাস্তু মতে, ঘরে কখনওই ভাঙা বা খারাপ হয়ে যাওয়া ঘড়ি রাখা উচিত নয়। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হতে পারেন বলে বিশ্বাস করা হয় প্রাচীন কাল থেকে।
০৩ / ১০
ঘরে রাখা যাবে না ভাঙা আসবাব। ভেঙে যাওয়া টেবিল, চেয়ার ও আলমারি রেখে দেওয়া উচিত নয়। এতে নেতিবাচক শক্তির আনাগোনা বাড়ে বলে মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে।
০৪ / ১০
ঘরে ভাঙা বাসনপত্র রাখা উচিত নয়। প্রাচীন কাল থেকেই সমাজে এই বিশ্বাস প্রচলিত যে, ভাঙা বাসনপত্র দুর্ভাগ্য বয়ে আনতে পারে। এ ছাড়াও এ সব জিনিস শুভ শক্তির আগমনে বাধা দিতে পারে বলে জ্যোতিষ মতে মনে করা হয়।
০৫ / ১০
ঘরের জানলা বা দরজার কাচ ভেঙে গেলে তা ঘর থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ প্রাচীন কাল থেকেই বিশ্বাস করা হয়, ভাঙা কাচ গৃহস্থ বাড়িতে অশুভ শক্তি ডেকে আনে।
০৬ / ১০
এ ছাড়াও ঘরে ভাঙা টিউব লাইট, বাল্ব রাখা উচিত নয়। প্রচলিত বিশ্বাস বলে, এর দরুণ ঘরে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। তাই লক্ষ্মী পুজোর আগেই তা ঘর থেকে সরিয়ে দিন।
০৭ / ১০
ছেঁড়া চপ্পল, জুতো বাড়ির বাইরে ফেলে দিন। এর কারণেও বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। অন্তত তেমনটাই বাস্তু মতে মনে করা হয়ে থাকে।
০৮ / ১০
উপরে উল্লিখিত জিনিসগুলি ভাল অবস্থায় রাখা উচিত। নষ্ট হয়ে গেলে তা ফেলে দেওয়াই বাঞ্ছনীয়। জ্যোতিষ শাস্ত্র মতে, নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র রেখে দিলে সংসারে দারিদ্র্য বাড়ে।
০৯ / ১০
প্রাচীন কাল থেকেই হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস— ঘর সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। এতে নাকি মা লক্ষ্মী গৃহে বসত করেন। তাই এই লক্ষ্মী পুজোর আগেই ঘরদোর ভাল করে সাফ করুন।
১০ / ১০
দইকে অনেক ক্ষেত্রে শুভ বলে মনে করা হয়। তবে রাতে মহিলাদের দই খাওয়া একেবারে উচিত নয় বলেই মত জ্যোতিষ শাস্ত্রের। এমনও বিশ্বাস করা হয় যে, রাতে দই খেলে মহিলারা নাকি দেবীর কৃপা থেকে বঞ্চিত হতে পারেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)
পরবর্তী গ্যালারি
‘হাজার বছর ধরে ভালবাসি…’ পুজো-পরবর্তী বেড়ানোয় সঙ্গী নন রুক্মিণী! প্রেমের গানে কার প্রতি বার্তা দেবের?
প্রতি বছরই উৎসবের আমেজ গায়ে মেখে ঘুরতে বেরিয়ে পড়েন দেব। সফরসঙ্গী হন রুক্মিণী মৈত্র। যদিও এ বছরের ছবিটা কিছুটা আলাদা।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ২০:২৬
০১ / ১০
বক্স অফিসে সাফল্যের হাসি ‘দেশু ৭’-এর। ছবির জনপ্রিয়তার রেশ নিয়েই শহর ছেড়েছেন দেব। এ বার উৎসবের মরসুমে অভিনেতা-সাংসদের ঠিকানা নরওয়ে।
০২ / ১০
এই গল্প অবশ্য নতুন নয়। প্রতি বছরই উৎসবের আমেজ গায়ে মেখে ঘুরতে বেরিয়ে পড়েন দেব। সফরসঙ্গী হন রুক্মিণী মৈত্র। যদিও এ বছরের ছবিটা কিছুটা আলাদা।
০৩ / ১০
সমাজমাধ্যমে দেবের নরওয়ে ভ্রমণের ছবি প্রকাশ্যে আসতেই দর্শক খুঁজেছেন অভিনেত্রীকে। কিন্তু হতাশ হতে হয়েছে! না, এ বারের সফর প্রিয় মানুষটিকে ছাড়াই।
০৪ / ১০
যদিও এর নেপথ্যে রয়েছে অভিনেত্রীর ব্যস্ততার কারণও। এই মুহূর্তে কোচিতে আসন্ন বলিউড ছবি ‘শামুক’-এর শ্যুটিং নিয়েই ব্যস্ত তিনি।
০৫ / ১০
সম্প্রতি আনন্দবাজার ডট কম-এর সঙ্গে কথা বলতে গিয়ে নিজেই সে কথা জানিয়েছেন নায়িকা।
০৬ / ১০
কাজেই এ বছর পুজোয় দুই তারকার ঠিকানা আলাদা হয়ে গিয়েছে।
০৭ / ১০
শুক্রবার নরওয়ে সফর থেকেই অভিনেতা ভাগ করে নেন আরও কিছু ছবি।
০৮ / ১০
পিছনে মেরুজ্যোতির রংবাহারি আকাশ। তার সঙ্গেই ছবি তুলেছেন দেব।
০৯ / ১০
অপরূপ এই দৃশ্য ক্যামেরাবন্দি না করে কি থাকা যায়! দেবের সমাজমাধ্যমে জ্বলজ্বল করছে সেই সব অলীক মুহূর্ত।
১০ / ১০
নেপথ্যে বাজছে জনপ্রিয় গান, ‘থাউজ়্যান্ড ইয়ার্স’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমি তোমাকে ভালবাসি হাজার বছর ধরে…’
