বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের তিন সাংবাদিকের পরিবারের প্রয়াত স্বজনদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ জোহর মহাস্থান প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও দোয়া পরিচালনাকারী হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থান মাজার মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. এমদাদুল হক।
মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের প্রয়াত স্বজনদের স্মরণ করা হয়।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম সাজুর স্ত্রী। এরপর ৩১ সেপ্টেম্বর মারা যান সহসভাপতি তাহেরা জামান লিপির মা। সর্বশেষ গত ৫ অক্টোবর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্লাবের কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপনের স্ত্রী।
পরপর তিন সাংবাদিকের পরিবারের স্বজনদের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাতে এ দোয়া মাহফিলের আয়োজন করে মহাস্থান প্রেসক্লাব।
দোয়া পরিচালনাকালে মাওলানা মো. এমদাদুল হক প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাস্থান মাজার মসজিদের সহকারী পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মামুনুর রশিদ, হাফেজ মাওলানা মো. আব্দুল হামিদ, হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম এবং স্থানীয় ব্যবসায়ী ওলি আহম্মেদ।
প্রেসক্লাবের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম সাজু, সহসভাপতি তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এস আই সুমন, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক আজিজুল হক বিপুল, প্রচার সম্পাদক আব্দুল বারী এবং নির্বাহী সদস্য আমিনুল ইসলাম রতন, শাকিকুল ইসলাম শাকিল, শহিদুল ইসলাম স্বাধীন ও মেহরাজ।
এ ছাড়া দোয়া মাহফিলে স্থানীয় হাফেজ, এতিম শিক্ষার্থী এবং প্রয়াতদের পরিবারের সদস্যরা অংশ নেন।
The post মহাস্থান প্রেসক্লাবে তিন প্রয়াত স্বজনের স্মরণে দোয়া মাহফিল appeared first on ভোরের চেতনা.
