পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে রাজশাহীর বাঘার এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমরাহ পালনকালে তার মৃত্যু হয়। মৃত জহুরা বেওয়া বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা। তিনি মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, গত ৭ অক্টোবর ছেলে তহুরুল ইসলামের সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যান জহুরা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।
মৃত জহুরার ছেলে অধ্যক্ষ তহুরুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৪টার দিকে মা মক্কায় মারা গেছেন। আমি মায়ের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে এসেছি। আগামী ২৩ অক্টোবর বাংলাদেশের নিজ গ্রামে ফেরার কথা ছিল। মক্কায় মায়ের দাফন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
