সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৭৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২২ হাজার ৭১২ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গে ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
