The Sangbad · সাধারণ
পলাশে দূর্গামণ্ডপ পরিদর্শনে সংবাদ সম্পাদক
১৯/১০/২০২৬

ভাবগাম্ভীর্য, শান্তি-শৃঙ্খলা আর আনন্দমুখর পরিবেশে নরসিংদীর পলাশে উদযাপিত হচ্ছে এবারের দুর্গাপূজা। জাতি ধর্ম নির্বিশেষে সবার সহযোগিতায় দুর্গাপূজা উৎসবমুখর হয়ে উঠেছে।রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে পলাশ উপজেলার বেশ কয়েকটি দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির। প্রতিবছরের মতো এবার তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে যান।ঘোড়াশাল জগন্নাথ মন্দির, পাইকশা রাধাকৃষ্ণ মন্দির, লোকনাথ মন্দির, বরাবো মন্দির, রাবান রাধা কৃষ্ণ মন্দির, রাবান উচ্চ বিদ্যালয় রাধা কৃষ্ণ মন্দিরসহ আরও বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন।সংবাদ সম্পাদক যেসব মণ্ডপে উপস্থিত হয়েছেন সেখানেই আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে তাকে বরণ করে নিয়েছেন স্থানীয়রা। আলতামাশ কবির মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।সংবাদ সম্পাদক আলতামাশ কবিরের বাবা দেশবরেণ্য ব্যক্তিত্ব আহামদুল কবির (মনু মিয়া)। তিনি জীবিতকালে পলাশে ঘুরে ঘুরে দূর্গামণ্ডপ পরিদর্শন করতেন। এবার সম্পাদকের সঙ্গে ছিলেন সংবাদের ডিজিটাল প্রধান রাশেদ আহমেদ ও হিসাব বিভাগের বিধান দত্ত।
মূল প্রতিবেদনে যান ↗