দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৯:৫৯ পিএম
আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৌশলীদের প্রতিষ্ঠান, ইনষ্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আই ই বি) ২০২৭-২০২৮ টার্মের নির্বাচন।
একটি পরিছন্ন, সার্বজনীন, জবাবদিহিতা মূলক, প্রকৌশলীবান্ধব আই ই বি গঠনে সাহায্য করতে, প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা এবং আইইবি কে সকল প্রকৌশলীর আস্থার অভিভাবক হিসেবে গড়ে তুলতে, প্রকৌশলীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশে থাকা এবং একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আইবিকে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েটের সাবেক নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতা, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, প্রকৌশলী নাসিম হাসান আসন্ন আই ই বি নির্বাচনে "সেন্ট্রাল কাউন্সিল মেম্বার (ব্যালট নাম্বার ৯০)" ও "কাউন্সিল মেম্বার, ঢাকা সেন্টার (ব্যালট নাম্বার ৩৭)" পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উক্ত নির্বাচনে তিনি প্রকৌশলী সমাজের পূর্ন সমর্থন, সহযোগিতা ও ভোট কামনা করেন।।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার নাসিম হাসান সরকারী তোলারাম কলেজ'র মেধাবী ছাত্র ছিলেন। কলেজ বন্ধুদের নিয়ে গড়ে তোলেন, হার্টবিটস্ অব কলেজ ফ্রেন্ডস্' নামে একটি সামাজিক সংগঠন।
বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের আজীবন সদস্য, ইঞ্জিনিয়ার নাসিম হাসান স্কুল জীবন থেকেই রোটারেক্ট, রোটারী ক্লাব, জুনিয়র রেড ক্রিসেন্ট ইউনিট, বাংলাদেশ স্কাউটস, পদাতিক নাট্য সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত।
ছাত্র রাজনীতিতে ছিল তার বর্ণাঢ্য বিচরণ। চুয়েট কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের এই সাবেক সহ-সভাপতি, ৯০'এর সৈরাচার এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে তার ছিল, উল্লেখযোগ্য ভূমিকা। ঢাকায় সক্রিয়ভাবে এ আন্দোলনে অংশ নেন, ইঞ্জিনিয়ার নাসিম হাসান। নারায়নগঞ্জে আন্দোলনরত সহযোদ্ধাদেরও নিয়মিত দিকনির্দেশনা দিয়ে সাহস যুগিয়েছেন তিনি।
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৫ ও নারায়ণগঞ্জ-৪, ঢাকা-৭, চাদপুর-২ ও ঢাকা-১৭ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় প্রত্যক্ষ ও সক্রীয় অংশ নিয়েছেন তিনি।
