Published on
:
1 min read
প্রতিপদ থেকেই কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলি দেখার জন্য জনস্রোত কলকাতায়। যার প্রমাণ মিলল সন্তোষ মিত্র স্কোয়্যারে। রবিবার সন্ধ্যায় এই পুজো মণ্ডপের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুজোর অন্যমত পৃষ্ঠপোষক সজল ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দ। রবিবার থেকেই পুজো মণ্ডপ দেখার সুযোগ করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।
নিজস্ব চিত্রEisamay.com
বিজেপি বিধায়ক সজল ঘোষের পুজো হিসেবেই পরিচিত সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো। গত কয়েক বছর এই মণ্ডপের থিম মুগ্ধ করেছে দর্শনার্থীদের। এ বার সন্তোষ মিত্র স্কোয়্যারের থিম ‘সনাতনী চেতনায় বন্দে মাতরম’। গত ১৯ জুলাই, রবিবার সন্তোষ মিত্র স্কোয়্যারের খুঁটিপুজো অনুষ্ঠিত হয়।
