সুনামগঞ্জের ধর্মপাশায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, নগদ টাকা, অটোরিকশাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন উপজেলার আহম্মদপুর গ্রামের অটোরিকশাচালক মনির মিয়া (৩০)।
অগ্নিকাণ্ডে তাঁর বসতঘরে থাকা নগদ টাকা, অটোরিকশা ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। জীবিকা নির্বাহের অবলম্বন হারিয়ে এখন পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর।
এ অবস্থায় আগুনে পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন মনির মিয়া।
মানবিক সহায়তা পেলে হয়তো আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন অসহায় এই অটোরিকশাচালক।
