অনলাইন ডেস্ক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ অব্যাহত রয়েছে।
এর মধ্যেই বিষয়টি নিয়ে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ১০ জন শিক্ষক নেতা সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মঈন উদ্দীন ও সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
