
ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ডুমুরিয়ায় র্যালি, দুর্যোগ বিষয়ক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।
সভায় বক্তব্যদেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ শাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ও বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরিতে র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়।
