মুসলিম বাবা শাকিব খান, সনাতন ধর্মাবলম্বী মা অপু বিশ্বাস। দুই ভিন্ন ধর্মের মানুষের সংসারে জন্ম নেয়া তাদের সন্তান আব্রাম খান জয়। ধর্মীয় পরিচয়ের পাশাপাশি বাঙালি ঐতিহ্যের সঙ্গে জয়ের পরিচয় নিয়েও কথা বলেছেন অপু বিশ্বাস।
অভিনেত্রীর ভাষ্য, জয় ইসলাম ধর্মাবলম্বী। তাই পূজা নিয়ে তাকে আলাদা করে বোঝানোর কিছু নেই। তবে বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে দিদিবাড়ির পূজার আয়োজন বেশ উপভোগ করে সে।
শাকিব ও অপু
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। তবে তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসে ২০১৭ সালে। একই বছরের ২২ নভেম্বর তদের বিচ্ছেদ হয় বলে জানা যায়। তাঁদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্ম ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর।
শাকিব, অপু ও জয়
অপুর কথায়, জয় ইসলাম ধর্মাবলম্বী হলেও পূজা বাঙালি ঐতিহ্যের একটি অংশ। তার দিদিবাড়িতে পূজা হয়, আর সেই আয়োজনের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে তার। তাই পূজার পরিবেশ উপভোগ করতে জয়ের কোনো বাধা নেই বলেই মনে করেন অভিনেত্রী।
শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের নানা অধ্যায় নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই চোখে পড়ার মতো। তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটলেও সন্তান জয়কে ঘিরে দুজনের জীবনেই রয়েছে আলাদা আবেগ। দুই ভিন্ন ধর্মীয় পরিচয়ের পরিবারের সন্তান হিসেবে জয়ের বেড়ে ওঠা এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
