ঢাকা: বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। আগ্রহী প্রার্থীরা আগ্রহীরা ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ
পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (মনিটরিং)
বিভাগ: বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সিএ (সিসি) সম্পন্নকারীদের অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা
অ্যাডভান্সড এমএস এক্সেল, এমএস ওয়ার্ড ও পাওয়ারপয়েন্টে ভালো দক্ষতা।
বিশ্লেষণাত্মক, রিপোর্টিং, যোগাযোগ এবং স্টেকহোল্ডার ব্যবস্থাপনায় শক্তিশালী দক্ষতা।
বাংলা ও ইংরেজিতে চমৎকার দক্ষতা।
অভিজ্ঞতা: সর্বোচ্চ ৫ বছর, ফ্রেশারদেরও সুযোগ রয়েছে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ৩২,০০০-৫০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মচারী কল্যাণ সুবিধা, বিমা সুবিধা, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কেপিআই ভিত্তিক বার্ষিক ইনক্রিমেন্ট, পারফর্ম্যান্স বোনাস, সিটি অ্যালাউন্স এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: আঞ্চলিক কার্যালয়
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
