কেন পিঙ্ক জার্সি পরছে পাকিস্তান? ছবি: পাকিস্তান ক্রিকেট
Published on
:
1 min read
ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ়ের ম্যাচে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ গোলাপি জার্সি পরে খেলবে পাকিস্তান টিম। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ২৫ অক্টোবর হবে ম্যাচটি। এই উদ্যোগে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও যুক্ত করা হবে। ২৪ থেকে ২৬ অক্টোবর মহিলা দর্শকদের বিনামূল্যে ব্রেস্ট পরীক্ষার সুযোগ দেওয়া হবে। মাঠ জুড়ে প্রচার চলবে। দ্রুত রোগ শনাক্তকরণ ও সময় মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।