৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর সুপারিশের ভিত্তিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ৩৮৩ জন প্রার্থীকে প্রভাষক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা বেতনক্রমে এই প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্নে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।
এছাড়া ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সেখানে আট দিনব্যাপী আবাসিক ‘ওরিয়েন্টেশন প্রশিক্ষণে’ অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
নিয়োগপ্রাপ্তদের দুই বছরের শিক্ষানবিশকালসহ বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ, বন্ড সম্পাদন এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চাকরি নিয়মিতকরণসহ বিভিন্ন নিয়ম প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
