সমসাময়িক পত্রিকাগুলোর মধ্যে কালবেলা সবচেয়ে এগিয়ে। কালবেলার কাভারেজ, বস্তুনিষ্ঠতা এবং পেশাদার সাংবাদিকতা কালবেলাকে মাত্র ৪ বছরেই আজকের অবস্থানে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
শুক্রবার (১৬ অক্টোবর) দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, কালবেলা পুরোনো পত্রিকা কিন্তু ২০২২ সালে এটির নবযাত্রা শুরু হয়েছে। মাত্র ৪ বছরের মাথায় এটি শীর্ষ জায়গায় পৌঁছে অবস্থান ধরে রেখেছে। জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে কালবেলাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি।
তিনি বলেন, সমসাময়িক পত্রিকাগুলোর মধ্যে কালবেলা সবচেয়ে এগিয়ে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কালবেলাকে নবযাত্রার মাত্র ৪ বছরেই আজকের অবস্থানে নিয়ে গেছে। এজন্য অবশ্যই পত্রিকা কর্তৃপক্ষের পাশাপাশি মাঠের সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। কোনো বড় ঘটনা দমন করতে গেলে আমরা দেখতে পাই সাংবাদিক পুলিশের পাশে।
এসময় আরও বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রাসেল দিও, জামালপুর সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ, জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি লিয়াকত আলী, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজিব খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক কবি সাযযাদ আনসারী, চ্যানেল ২৪ এর আনোয়ার হোসেন মিন্টু, বাংলা চিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, চ্যানেল চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ঝোকন, দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল জলিল আকন্দ শশি। কালবেলা মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি আকন্দ সোহাগ, ইসলামপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক, সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন।
