ঢাকা জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পূজাকে কেন্দ্র করে জেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার সব মণ্ডপে দুর্গাপূজা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, পূজা উদযাপন কমিটির নেতা, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার শামীমা পারভীন।
বিজ্ঞাপন
দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
এমডিএএ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
