দিলীপ ঘোষ ফেসবুক
Published on
:
1 min read
বুধবার নিউটাউনের ইকোপার্কে একাধিক ইস্যুতে সরব হন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পুজোর সময় কলকাতা-হাওড়া ফেরি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে হুগলি নদী জলপথ পরিবহণ কর্মীদের কর্মবিরতিতে যাওয়ার আশঙ্কাও রয়েছে। গত দু’মাসের বেতন এবং পুজোর বোনাস বকেয়া থাকার অভিযোগ তুলেছেন তাঁরা। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করবে। পঞ্চায়েতে এমন হয়েছিল। আমি আগে থেকেই কথা বলেছি। রিভিউ হয়নি বহু বছর। সবার টাকা বাড়বে।’
