মানুষের হয়ে পণ্যের দাম নিয়ে দরকষাকষি, গ্রাহকের অভিযোগের সমাধানে বিভিন্ন প্রস্তাব আদায় করতে পারবে এআই এজেন্ট— এমন ব্যবস্থা তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি, যেখানে এআই এজেন্ট বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা ও দরকষাকষি করতে পারবে। এতে প্রতিটি স্তরে মানুষের সরাসরি অংশগ্রহণের প্রয়োজন কমে আসবে। তবে এসব কাজ করতে গিয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়ার উদ্যোগ নিয়েছে এআই প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যানথ্রপিক। অ্যানথ্রপিক জানায়, দরকষাকষির পরীক্ষায় এআই এজেন্টের কার্যকারিতা যাচাই করেছে তারা। সূত্র : ইন্ডিয়া টুডে
